Logo

জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনা করেছেন হুইপ স্বপন

profile picture
জনবাণী ডেস্ক
৩১ মে, ২০২৩, ২৪:৫০
জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনা করেছেন হুইপ স্বপন
ছবি: সংগৃহীত

জয়পুরহাট জেলার সন্মানিত বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকবৃন্দের সাথে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত আলোচনা করেছেন বাংলাদেশ

বিজ্ঞাপন

জয়পুরহাট জেলার সন্মানিত বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকবৃন্দের সাথে জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত আলোচনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। 

সোমবার (২৯ মে) বিকেলে জেলার পৌর কমিউনিটি সেন্টারে সদর পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-২ আসন (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) এর সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। 

বিজ্ঞাপন

মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুধীজন ও সাংবাদিকরা হুইপ স্বপন এর সংসদীয় সময়ের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র পাশাপাশি এলাকার কিছুকিছু সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বক্তব্য রাখেন। 

পরে হুইপ স্বপন তার বক্তব্যের মধ্যে সকল সমস্যা সমাধানের আশু পদক্ষেপ নিবেন বলে জানান। সেই সাথে তিনি জয়পুরহাটকে একটি উন্নত এবং আধুনিক শহর হিসাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা চান।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জয়পুরহাট জজকোর্ট এর পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, জিপি মোমিন আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এবং সাবেক জেলা পরিষদের প্রশাসক এস.এম সোলায়মান আলীসহ  জেলার পাঁচটি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন ও জনপ্রতিনিধিরা। 

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD