Logo

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত

profile picture
জনবাণী ডেস্ক
২ জুন, ২০২৩, ০৩:২৫
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত
ছবি: সংগৃহীত

নিহতরা হলেন মাইনুদ্দিন (৫০), তার স্ত্রী সাহেরা বেগম (৩০), তাদের ছেলে সিয়াম (৭) ও ভ্যানচালক ফরহাদ হোসেন (৪৫)।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার টাঙ্গাইল–জামালপুর আঞ্চলিক মহাসড়কের গাঙ্গাইর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন মাইনুদ্দিন (৫০), তার স্ত্রী সাহেরা বেগম (৩০), তাদের ছেলে সিয়াম (৭) ও ভ্যানচালক ফরহাদ হোসেন (৪৫)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ভ্যানে করে পরিবার নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন মাইনুদ্দিন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। শিশু সিয়ামকে মধুপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

মধুপুর থানার উপপরিদর্শক আপেল মাহমুদ গণমাধ্যমকে জানান, ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়। বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক রয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD