Logo

গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৩, ০৬:৩২
গোপালগঞ্জে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
ছবি: সংগৃহীত

৩২ জন সদস্যের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাাসিনার অনুদানের (১০ হাজার টাকা) চেক গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সদস্যদের মাঝে বিতরণ করলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

মঙ্গলবার (১৩ জুন) বিকালে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চেক বিতরণের এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি ) আজহারুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মহসিন উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। 

এ সময় গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ পর্যায়ে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর ৩২ জন সদস্যের প্রত্যেককে নগদ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। 

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD