Logo

ক্যাম্পেইনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৩, ০৪:২১
ক্যাম্পেইনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে
ছবি: সংগৃহীত

প্রচারণায় জোর দিতে হবে ক্যাম্পেইনে শত ভাগ শিশুর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোকে নিশ্চিত করতে হবে

বিজ্ঞাপন

আগামী ১৮ জুন রবিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬৭ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে মসিক। 

এ উপলক্ষ্যে বুধবার (১৪ জুন) সকালে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

ক্যাম্পেইনে ১৮ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি স্থায়ী ও ৩০১ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৪৩০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস ৫৭ হাজার ৬৭৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি মো. আসিফ হোসেন ডন বলেন, এ ক্যাম্পেইনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে। এজন্য প্রচারণায় জোর দিতে হবে। ক্যাম্পেইনে শত ভাগ শিশুর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোকে নিশ্চিত করতে হবে।

সভায় সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী বলেন, শিশুর সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিটামিন-এ খাওয়ানোর সাথে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়েও সবাইকে সচেতন করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ। এ সময় ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মসিকের টিকাদান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শাম্মী আক্তার মিতু, মেডিকেল অফিসার আসমাউল ইসলাম রুম্পা, ডা. ফাহমিদা ইসলাম লিমা প্রমুখ।

এ ক্যাম্পেইন বাস্তবায়নে মসিকের ৬৬ জন সুপারভাইজার, ৬০২ জন স্বেচ্ছাসেবকসহ এনজিওকর্মী ও অন্যান্যরা কাজ করবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD