Logo

মহেশখালীতে সড়কে ঝরে গেল শিক্ষকের প্রাণ

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুন, ২০২৩, ০৬:৩১
মহেশখালীতে সড়কে ঝরে গেল  শিক্ষকের প্রাণ
ছবি: সংগৃহীত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে লিটন পাল (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী।

বিজ্ঞাপন

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে লিটন পাল (৪০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরো চার যাত্রী।

বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল সাড়ে চারটার দিকে কালারমারছড়া ইউনিয়নের উত্তর নরবিলা গ্রামের শশ্মান সড়কে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

মহেশখালী থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রণব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত লিটন পাল মহেশখালী পৌরসভার পাল পাড়ার অমল পালের পুত্র এবং চকরিয়ার খুটাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। 

বিজ্ঞাপন

এ ঘটনায় আহতেরা হলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত (৩৪) কুুতুবজোম এলাকার আয়ুব (৫০), পৌরসভার জালাল (৫৫) ও মোরশেদ (২০)। 

স্থানীয়দের বরাতে মহেশখালী থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রণব চৌধুরী বলেন, গোরকঘাটা-জনতাবাজার সড়কেরউত্তর নলবিলার চালিয়াতলী শশ্মান সংলগ্ন সড়কে বদরখালী থেকে মহেশখালীগামী অটোরিকশা ও বদরখালীগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলে প্রাণ হারান শিক্ষক লিটন। এ ঘটনায় চারজন মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

বিজ্ঞাপন

আহত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত জানান, দ্রুতগামী মাইক্রোবাসটি আমাদের সিএনজিচালিত অটোরিকশার উপর চাপিয়ে দিয়েছে। আমি মাথা ও পায়ে আঘাত পেয়েছি। আমার পাশেই বসা ছিল শিক্ষক লিটন। তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD