Logo

বাগেরহাটে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুন, ২০২৩, ২৩:৪৯
বাগেরহাটে ৯০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬
ছবি: সংগৃহীত

র‌্যাব-৬ জানায়, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

বিজ্ঞাপন

বাগেরহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে Rab-6। 

রবিবার (২৫) জুন রাতে বাগেরহাট সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জুন) বেলা ১১ টার দিকে খুলনা র‌্যাব-৬ মিডিয়া সেলের এক  প্রেস রিলিজের মাধ্যমে তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার কৃত মাদক ব্যবসায়ীরা হলো  কুমিল্লা জেলারমোঃ ফয়সাল মিয়া(২৭), মোঃ জাহাঙ্গির আলম (৩৮)।

র‌্যাব-৬ জানায়, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বাগেরহাট সদর থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। 

বিজ্ঞাপন

এমন সংবাদের ভিত্তিতে  ভিত্তিতে আভিযানিক দলটি  বাগেরহাট সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২ জন  মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল মিয়া(২৭), মো. জাহাঙ্গির আলমকে (৩৮) গ্রেফতার করে।  

বিজ্ঞাপন

এ সময়ে গ্রেফতারকৃত আসামীর হেফাজত থাকা ৯০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনের একটি কাভার্ড ভ্যান উদ্ধার পূর্বক জব্দ করে  র‌্যাব।

বাগেরহাট সদর মডেল থানায় আসামিদের হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD