Logo

মেহেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, ১৬ কেন্দ্রে ৮৩১৩ পরীক্ষার্থী

profile picture
জেলা প্রতিনিধি
মেহেরপুর
২১ এপ্রিল, ২০২৬, ১৩:৫০
মেহেরপুরে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, ১৬ কেন্দ্রে ৮৩১৩ পরীক্ষার্থী
ছবি: প্রতিনিধি

সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে মেহেরপুরেও শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে যশোর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর মেহেরপুর জেলার তিনটি উপজেলার ১৬টি কেন্দ্রে মোট ৮ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে এসএসসি (জেনারেল) শাখায় ৬ হাজার ২০৬ জন, দাখিলে ১ হাজার ২৩৭ জন এবং ভোকেশনাল শাখায় ৮৭০ জন পরীক্ষার্থী রয়েছে।

বিজ্ঞাপন

জেলার কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৯৮৮ জন, মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ৭৫৩ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৫৩ জন, গাংনী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৪৫৭ জন, বামুন্দী নিশিপুর স্কুল অ্যান্ড কলেজে ৬৫৬ জন, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬৫৯ জন, বামুন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৬৮ জন, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৫৮৪ জন, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ে ৪৭২ জন, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৪৮৮ জন, দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৮ জন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসায় ৪৭২ জন, গাংনী সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসায় ৭৬৫ জন, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৩৭১ জন, দাঙ্গী পাইলট মাধ্যমিক বিদ্যালয় (ভেন্যু: সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ)-এ ২৪৮ জন এবং মুজিবনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২৫১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

শিক্ষা সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষার্থীরা সফলভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD