Logo

মুক্তিযোদ্ধার সন্তান হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৩, ২৪:১২
মুক্তিযোদ্ধার সন্তান হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

স্থানীয় জনগণ অনেকেই গ্রেফতারকৃত আসামীদেরকে সরাসরি হত্যাকান্ডে অংশগ্রহন করতে দেখেছে বলে জানা গেছে

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. ইসমাইল হোসেনের ছেলে মো. সেন্টু আলী ওরফে বাটুল (৩৯) কে হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েচে।

শুক্রবার (৭ জুলাই) কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পের সম্মেলন কক্ষে এক মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ সিরাজগঞ্জ হেডকোয়ার্টারে উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। 

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুষ্টিয়া দৌলতপুর থানাধীন বাগোয়ান টেনশন মোড় এলাকার মো. মিজানুর রহমান (৫৩) এবং তার ভাই মো. হাসিবুর রহমান (৪৭)।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৃত মো. সেন্টু আলী ওরফে বাটুল (৩৯) কে  হত্যাকান্ডে তাদের সক্রিয় অংশগ্রহনের কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। স্থানীয় জনগণ অনেকেই গ্রেফতারকৃত আসামীদেরকে সরাসরি হত্যাকান্ডে অংশগ্রহন করতে দেখেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আসামীরা এলাকায় দাঙ্গাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির হিসেবে পরিচিত বলেও জানিয়েছেন র‍্যাব।পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদালতে প্রেরণ করেন র‍্যাব।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD