Logo

বাউফলে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩

profile picture
জনবাণী ডেস্ক
১৯ জুলাই, ২০২৩, ২১:২৭
বাউফলে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩
ছবি: সংগৃহীত

আসা এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহী দোতলা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন।

বিজ্ঞাপন

ফোরকান, বাউফল, পটুয়াখালী: ঢাকা থেকে ধুলিয়া ও কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহি দোতলা লঞ্চ থেকে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

বুধবার (১৯ জুলাই) ভোর রাত সাড়ে ৪ টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ ও বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসা এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহী দোতলা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমাণ গাঁজা বহন করে নিয়ে আসছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন।

বিজ্ঞাপন

এরপর বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার (১৮ জুন) মধ্যরাতে ধুলিয়া লঞ্চ  ঘাটে গিয়ে অবস্থান নেই।

ভোর রাত সাড়ে ৪টার দিকে লঞ্চটি ধুলিয়া পল্টনে ঘাট দিলে তারা ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া (২০), বাউফলে উপজেলার কালাইয়া ইউনিয়নের মজিদ মৃধার ছেলে মুনির (৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নের  কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান মিয়াকে (২৬) ৯ কেজি ৫ শ গ্রাম গাঁজাসহ আটক করেন। গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে আসেন।  

বিজ্ঞাপন

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার  করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 

বিজ্ঞাপন

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD