Logo

ঘাটাইলে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুলাই, ২০২৩, ০৩:০৩
ঘাটাইলে দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ১ জনের
ছবি: সংগৃহীত

ট্রাকটিকে ধাক্কা দিলে ধান বোঝাই ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে

বিজ্ঞাপন

টাঙ্গাইলের ঘাটাইলে একটি ধান বোঝাই ট্রাক খাদে পড়ে গিয়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন। 

শুক্রবার (২১ জুলাই) ভোরে উপজেলার ব্রাহ্মনশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মুহাম্মদ লোকমান হোসেন।

বিজ্ঞাপন

পুলিশের এস আই বেলাল হোসেন ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা ব্রাহ্মণশাসন মহিলা কলেজের সামনে ধান বোঝাই একটি বিকল ট্রাক দাড় করানো ছিল। পিছন দিক থেকে ইট বোঝাই আরেকটি ট্রাক বিকল ট্রাকটিকে ধাক্কা দিলে ধান বোঝাই ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘাটাইল থানার ওসি মুহাম্মদ লোকমান হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত হেলপার এনামুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD