Logo

ঝিনাইদহে কারাবন্দীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
২৬ জুলাই, ২০২৩, ০৪:২৭
ঝিনাইদহে কারাবন্দীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
ছবি: সংগৃহীত

কারাবন্দীরা যাতে অলস সময় পার না করেন সেই দৃষ্টিকোন থেকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা কারাগারের বন্দীদের মাঝে জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

সোমবার (২৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। 

বিজ্ঞাপন

অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট সালমা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপহার দাতা হিসেবে জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ও ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

এ সময় ঝিনাইদহ জেলা কারাগারের অতিরিক্ত জেল সুপার শরিফুল ইসলাম এসব সেলাই মেশিন গ্রহণ করেন। 

এ সময় মেয়র হিজল বলেন, কারাবন্দীরা যাতে অলস সময় পার না করেন সেই দৃষ্টিকোন থেকে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন বিতরণ করা হয়। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কারাগারের যে কোন সমস্যা সমাধানে জাহেদী ফাউন্ডেশন পাশে থাকবে এমন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমরা মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে এমব্রডারি মেশিন ১ টি , লক মেশিন ১ টি, বাটন হোল্ডার ১ টি, সিঙ্গার  সেলাই মেশিন ৮ টিসহ মোট ১১ টি সেলাই মেশিন  বিতরণ করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে এস এম রফিকুল ইসলাম বলেন, জেল শুধু শাস্তির জন্য নয়, এটা একটা সংশোধনাগারও। তিনি সংশোধনাগরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করায় ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। 

বিজ্ঞাপন

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রথীন্দ্রনাথ রায় ও জাহিদী ফাউন্ডেশনের ল্যান্ড অফিসার রাহাত খানসহ জেলা প্রশাসকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD