Logo

জীবননগরে মেয়ের হাতে বাবা খুন, মা-মেয়ে আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৬ আগস্ট, ২০২৩, ২২:৫৯
জীবননগরে মেয়ের হাতে বাবা খুন, মা-মেয়ে আটক
ছবি: সংগৃহীত

রক্তাক্ত অবস্থায় মতিয়ারকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখেন মা-মেয়েকে

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা জীবননগর দেহাটি মাঠপাড়া গ্রামে শুক্রবার দিবাগত রাতে মেয়ের হাতে বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (২৬ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে নিহত পিতা মতিয়ার রহমান (৪৫) এর মরদেহ উদ্ধার করেখেন জীবননগর থানা পুলিশ। এই ঘটনায় মেয়ে ময়না খাতুন (২৫) ও মেয়ের মা তাসলিমা খাতুন (৪০) কে আটক করেছেন পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে রক্তাক্ত অবস্থায় মতিয়ারকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে যেতে দেখেন মা-মেয়েকে। এ সময় মতিয়ারকে তারা মৃত অবস্থায় দেখেন।

বিজ্ঞাপন

প্রথমদিকে হত্য ঘটনা ধামা চাপা দিতে ঘরের সিলিং ফ্যানের পাখায় আঘাত লেগে মতিয়ার মারা গেছেন বলে দাবি করেন মা-মেয়ে। পরবর্তীতে বাবাকে হত্যা করার কথা স্বীকার করে মেয়ে ময়না বলেন, আমার বাবা আমাকে কুপ্রস্তাব দিয়ে আমার সাথে রাত্রি যাপন করতে চেয়েছিল। যার কারণে আমি এমন কাজ করেছি।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি )এস এম জাবীদ হাসানবলেন, এঘটনায় নিহত মতিয়ার রহমান মতির মেয়ে ময়না খাতুন ও স্ত্রী তাসলিমা খাতুনকে জিজ্ঞাসবাদের জন্য আমরা জীবননগর থানা হেফাজতে নিয়ে আসছি। জিজ্ঞাসাবাদের পর হত্যার ঘটনার ব্যাপারে সঠিক তথ্য জানা জাবেদ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD