Logo

শোবার ঘরে পড়ে ছিল জাতীয় পার্টি নেতার মরদেহ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
শোবার ঘরে পড়ে ছিল জাতীয় পার্টি নেতার মরদেহ
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পাথর ব্যবসায়ী গোলাম আযমের (৫৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০...

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পাথর ব্যবসায়ী গোলাম আযমের (৫৩) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায় ওই ব্যবসায়ীর নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা, তাকে মাথায় আঘাত করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যায় জড়িত কারা তা তাৎক্ষণিক জানাতে পারেনি তারা। তবে গোলাম আযমের পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আসামি শনাক্তের জন্য পিবিআইসহ পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, বাড়িতে ছিলেন গোলাম আযমের দুই সন্তান ও তার স্ত্রী। সন্ধ্যার পর গোলাম আযমের মেয়ে তার বাবাকে ডাকতে তার কক্ষে ঢুকলে তাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে চিৎকার করে তার মা ও ভাইকে বিষয়টি জানান। তবে পুলিশের ধারণা তাকে হত্যা করা হয়েছে অনেক আগেই।

পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার এসএম শফিকুল ইসলাম বলেন, সবকিছু দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় পরিবারের সদস্যসহ নিহতের সাথে সম্পর্কযুক্ত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD