Logo

জীবননগরে ফেনসিডিলসহ ৫যুবক গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
৫ অক্টোবর, ২০২৩, ২১:৫৭
জীবননগরে ফেনসিডিলসহ ৫যুবক গ্রেফতার
ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকার গোয়ালপাড়া থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বুধবার (৫ অক্টোবর) রাতে সীমান্ত এলাকার গোয়ালপাড়া থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনসিডিলসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা উপজেলার নতুনপাড়া গ্রামের কলম মিয়ার ছেলে রাজা মিয়া (২৬), আরিফুল ইসলামের ছেলে রোহান মিয়া (১৯), সমীর আলীর ছেলে রিয়াজ আলী (১৯), মিন্টু মিয়ার ছেলে নাইমুল হাসান (১৯) ও  হামিদুল ইসলামের ছেলে আল্ ফাত্তাহ আল মামুন (১৯)।

বিজ্ঞাপন

পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই এসএম রায়হান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে বুধবার দিবাগত রাত্র সাড়ে ১২টার সময় উপজেলার গোয়ালপাড়া গ্রামের বন্দর মাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ যুবক রাজা মিয়া, কলম মিয়া, রোহান মিয়া, রিয়াজ আলী, নাইমুল হাসান ও আল্ ফাত্তাহ আল মামুনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD