Logo

ভৈরবে মালবাহী ট্রেনে যাত্রীবাহী এগারো সিন্ধু ট্রেনের ধাক্কা, বহু হতাহতের শঙ্কা

profile picture
জনবাণী ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৩, ০২:৫৬
32Shares
ভৈরবে মালবাহী ট্রেনে যাত্রীবাহী এগারো সিন্ধু ট্রেনের ধাক্কা, বহু হতাহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জের ভৈরব জংশনে যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। 

সোমবার (২৩ অক্টোবর)  বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। তবে  এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী জানান, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ চালাচ্ছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে পু‌লিশসহ স্থানীয় প্রশাসন। 

বিজ্ঞাপন

তিন‌টি ব‌গি উল্টে প‌ড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো ক্রেন ছাড়া সরা‌নো সম্ভব হ‌চ্ছে না। ইতোমধ্যে ঢাকা ও আখাউড়া থে‌কে ক্রেন রওনা দি‌য়ে‌ছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করে। তার একটু আগে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন ধাক্কা দেয়। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সিগন্যালিংয়ের কোনো জটিলতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD