Logo

যুবলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যা

profile picture
জনবাণী ডেস্ক
১৩ নভেম্বর, ২০২৩, ২২:৪৭
যুবলীগ নেতার হাত-পায়ের রগ কেটে হত্যা
ছবি: সংগৃহীত

সেখানে চিকিৎসাধীন রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাহিদুল ইসলাম (৩৮) নামে এক  এক যুবলীগ নেতাকে কুপিয়ে এবং হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের শাখামারা ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,, রাতে জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। শাখামারা ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা তার পথরোধ করে কোপায়। এ সময় তার হাত ও পায়ের রগ কেটে দেয় তারা। পরে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুরুতর আহত জাহিদুলকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বাসিন্দারা। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। এ ঘটনার জন্য তিনি জামায়াত-শিবিরকে দায়ী করেছেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ওসি কেএম আজমিরুজ্জামান বলেন, “বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD