Logo

সিরাজগঞ্জ-৫ আসনে মন্ডল পরিবারের হ্যাট্টিক

profile picture
জনবাণী ডেস্ক
২৮ নভেম্বর, ২০২৩, ০১:১৮
সিরাজগঞ্জ-৫ আসনে মন্ডল পরিবারের হ্যাট্টিক
ছবি: সংগৃহীত

সব মিলে পিতা-পুত্র তৃতীয় বারের মত নৌকা প্রতীক পেয়েছেন। এ খবরে তার অনুসারী সহ দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বইছে।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ-৫ (চৌহালী-বেলকুচি) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন মন্ডল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি । 

মমিন মন্ডল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে সংসদ সদস্য নির্বাচিত হন। দশম জাতীয় সংসদ নির্বাচনে তার বাবা মন্ডল গ্রুপের চেয়ারম্যান প্রয়াত আব্দুল মজিদ মন্ডল নৌকা প্রতিকে একই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। 

বিজ্ঞাপন

সব মিলে পিতা-পুত্র তৃতীয় বারের মত নৌকা প্রতীক পেয়েছেন। এ খবরে তার অনুসারীসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ বইছে।

বিজ্ঞাপন

দেশ সেরা শিল্পোদ্যক্তা আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল ২০১৭ সালে এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পান। 

তিনি বর্তমানে চৌহালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে কাজ করে দলকে সংগঠিত ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। 

বিজ্ঞাপন

১৯৮০ সালে রুপনাই উত্তরপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। ৫ বারের সিআইপি আব্দুল মমিন মন্ডল দেশের সেরা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক ও হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের সিইও।

বিজ্ঞাপন

এছাড়াও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সেবা মুলক সংগঠনের পৃষ্ঠপোষক। নির্বাচনী এলাকায় সরকারী বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে করে যাচ্ছেন সেবাকর্ম। চরাঞ্চলের শিক্ষার মানন্নয়নে এনায়েতপুর ও চৌহালীতে নির্মাণ করছেন দুটি মাধ্যমিক বিদ্যালয়। সফল ব্যবসায়ী আব্দুল মমিন মন্ডল রাজনৈতিক অঙ্গনেও সফল। 

তার হাত ধরে চৌহালী-বেলকুচি ও এনায়েতপুরে বহু উন্নয়ন কর্মকান্ড সাধিত হচ্ছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি মনোনয়ন পেয়েছেন। এ ঘোষনার পর থেকে এলাকায় মিষ্টি বিতরণ সহ আনন্দ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। 

বিজ্ঞাপন

এদিকে চৌহালী উপজেলার সিনিয়র নেতারা বলেন, মন্ডল পরিবারে প্রতি জননেত্রী শেখ হাসিনা আস্থা রেখেছেন। এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকে আবারও আব্দুল মমিন মন্ডলকে বিজয়ী করা হবে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD