Logo

ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

profile picture
জনবাণী ডেস্ক
১০ ডিসেম্বর, ২০২৩, ০২:৪৭
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত
ছবি: সংগৃহীত

পরিবেশন,জাতীয় পতাকা উত্তোলন,মানববন্ধন ও মানববন্ধন পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

“উন্নয়ন,শান্তি  ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলায় ''আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস  উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশন,জাতীয় পতাকা উত্তোলন,মানববন্ধন ও মানববন্ধন পরবর্তী  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আরিফুজ্জামান,  উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব প্রফেসর পারভীন আক্তার।

বিজ্ঞাপন

আরও পড়ুন: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

বিজ্ঞাপন

দিবসটি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) ভোলা জেলা প্রশাসকের কার্যালায়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আরিফুজ্জামান জেলা প্রশাসক ভোলা, ও বিশেষ অতিথি মো. মামুন অর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা। রিপন কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলা। জনাব মো. রুবেল হাসান সরকারি পরিচালক, দুর্নীতি দমন কমিশন। সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল।

প্রফেসর পারভীন আক্তার সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভোলা, এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ভোলা,জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তাগণ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD