Logo

পাবনায় জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩৩
পাবনায় জেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

পলাশ হোসেন, পাবনা: ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনার সকল আসনের নৌকার প্রার্থীদের বিজয়ী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পাবনা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭  ডিসেম্বর) সকাল ১১ টায়  পাবনা  জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তাজা বিশ্বাস সনি র  সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শিবলী সাদিক এর সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি  রেজাউল রহিম লাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু। 

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোটের নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিরোধ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ফলপ্রসূ করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সময় আরো  উপস্থিত ছিলেন পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, একরাম হোসেন, শাকিল খান, আসিফ ইকবাল জনি ,সৌহাদ্য বসাক সুমন, সোহানুর রহমান , যুবনেতা রাশেদুজামান সৌরভ, আনিস শেখ ,রবিউল ইসলাম শিশির , রাজন বিশ্বাস ,আব্দুল আলিম, লিখন হোসেন, আরমান হোসেন, মিরাজুল ইসলাম। এসময় জহুরুল ইসলাম বকুল সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD