Logo

সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি জনগণের মন থেকে মুছে যাবে: হানিফ

profile picture
জনবাণী ডেস্ক
২২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৪৩
সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপি জনগণের মন থেকে মুছে যাবে: হানিফ
ছবি: সংগৃহীত

জনগণের সমর্থন যেখানে থাকে না সেই দলের কোন কর্মসূচিই সফলতা লাভ করে না।

বিজ্ঞাপন

আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বিএনপির আন্দোলন প্রসঙ্গে বলেছেন, যখন কোন রাজনীতিক দলের প্রতি সাধারণ জনগণের সমর্থন থাকে, সেই দলটি কখনোই সন্ত্রাসীর পথ বেঁছে নেবে না। বিএনপি সন্ত্রাসীর পথ বেঁছে নেওয়ার কারণেই তারা জনবিচ্ছিন্ন, তাদের জনগণের সমর্থন নাই। জনগণের সমর্থন যেখানে থাকে না সেই দলের কোন কর্মসূচিই সফলতা লাভ করে না।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১২টায় কুষ্টিয়া সদরের ভাদালিয়া বাজারে নির্বাচনী পথসভায় যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

হানিফ বলেন, সন্ত্রাসী কর্মকান্ডের কারণে বিএনপি একদিন জনগনের মন থেকে মুছে যাবে। নির্বাচন কেন্দ্র করে কেউ যদি ষড়যন্ত্র বা কোন সন্ত্রাসী বা সাংঘর্ষিক কর্মকাণ্ড করে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে। 

বিজ্ঞাপন

হানিফ আরও বলেন,উৎসবমুখর নির্বাচন শুরু হয়েছে। এটি ধরে রাখতে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট প্রার্থনা করার আহ্বান জানান তিনি।

এসময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলী সহ জেলা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD