Logo

বেড়ায় যমুনা নদী পাড়ের ৫০ মিটার ডাম্পিং ব্লক ধসে গেছে

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ২২:৩৯
বেড়ায় যমুনা নদী পাড়ের ৫০ মিটার ডাম্পিং ব্লক ধসে গেছে
ছবি: সংগৃহীত

তিনি সংশ্লিষ্ট বিভাগকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পাবনার বেড়ায় যমুনা নদীর ৫০ মিটার ডাম্পিং ব্লক ধসে পড়ার খবর পাওয়া গেছে। জরুরি ভিত্তিতে জিওব্যাগ ডাম্পিং করার জন্য বেড়া পানি উন্নয়ন বোর্ডের ( পাউবো) নির্বাহী প্রকৌশলী বরাবর এলাকাবাসীর পক্ষে হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য সিল্টু শেখ লিখিত আবেদন করেছেন। 

            

জানা যায়, উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা বাজার সংলগ্ন বাবুল হোসেনের বাড়ির কাছে যমুনা নদীর ৫০ মিটার এরিয়ায় নদীর গভীরতায় পানির লেভেল হতে ৫০-৩০ ফুট । পূর্বের ডাম্পিং ব্লক ধসে পিচিং ব্লক পর্যন্ত ধসে গেছে। জরুরি ভিত্তিতে উক্ত স্থানে জিওব্যাগ ডাম্পিং না করলে পরবর্তীতে এলাকায় অনেক ক্ষতির আশংকা প্রকাশ করছেন এলাকাবাসী। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.হামিদ সরকার বলেন, ধসে পড়া স্থানে সরেজমিনে পরিদর্শন করে মাননীয় ডিপুটি স্পিকার ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এ্যাড.শামসুল হক টুকু মহোদয়কে অবহিত করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট বিভাগকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD