Logo

গাজীপুর জিরানী বাজারের ফুটওভার ব্রিজ যেন মরণ ফাঁদ

profile picture
জনবাণী ডেস্ক
৫ জানুয়ারি, ২০২৪, ০১:৫৭
গাজীপুর জিরানী বাজারের ফুটওভার ব্রিজ যেন মরণ ফাঁদ
ছবি: সংগৃহীত

এলাকাবাসীর দাবী দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি সংস্কর করা হোক।

বিজ্ঞাপন

মানিক খান: গাজীপুর চন্দ্রা থেকে নবীনগর রোডে জিরানী বাজার একটি ফুটওভার ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্যস্ত নগরীর শত শত মানুষ পারাপার হচ্ছে এই ফুটওভার ব্রীজ দিয়ে। দীর্ঘদিন ধরে সঠিক তদারকি ও মেরামত না করায় ব্রিজের অসংখ্য পাটাতনে ফাটল দেখা দিয়েছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। 

বিজ্ঞাপন

ফলে নিরাপত্তা ঝুঁকি নিয়েই প্রতিদিন এই ব্রিজটি দিয়ে পার হচ্ছে অসংখ্য মানুষ।জানা যায়, ৫/৭ বছর আগে ব্যস্ত সড়ক পারাপার হওয়ার জন্য ঢাকা-আরিচা মহাসড়কের জিরানী বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রথম  ফুট ওভার ব্রিজ নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। 

বিজ্ঞাপন

কিন্তু ব্রিজটিতে গত কয়েক মাস সিঁড়ির পাটাতনসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এবং কিছু পাঠাতন ভেঙে পড়ে যায়।এতে ঝুঁকি নিয়েই প্রতিদিন মানুষ পারাপার হচ্ছে। যেকোনো সময় ফুট ওভার ব্রিজটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে স্থানীয়রা। 

বিজ্ঞাপন

মানুষ নিরাপদে পারাপারের জন্য ফুটওভার ব্রিজটি রক্ষণাবেক্ষণ না করায় চরম ঝুঁকিতে থাকলেও সড়ক কর্তৃপক্ষকে মেরামত করতে দেখা যায়নি।এলাকাবাসীর দাবী দ্রুত সময়ের মধ্যে ব্রীজটি সংস্কর করা হোক।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD