নিজ কেন্দ্রে ভোট দিলেন ডেপুটি স্পিকার টুকু

জনগণের অংশগ্রহনে স্বতঃস্ফূর্ত ভোট শুরু হয়েছে। আশা করছি নৌকার বিজয় নিশ্চিত হবে।
বিজ্ঞাপন
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু তার নিজ নির্বাচনী এলাকার নিজ ভোট কেন্দ্র বেড়া উপজেলার বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজ্ঞাপন
ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল ওহাব বলেন, রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮ টা ১০ মিনিটে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু তার ভোটাধিকার প্রয়োগ করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সকাল ৮ টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে দুটি পৃথক ভবনে নারী পুরুষের জন্য আলাদা ভোট বুথ করা হয়েছে। সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধ ভাবে ভোট প্রয়োগ করছে। তীব্র শীত আর ঘন কুয়াসা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
আরও পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে
বিজ্ঞাপন
ভোটাধিকার প্রয়োগ শেষে কেন্দ্রে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, উৎসবের আমেজে তৃপ্তিতেই নিজের ভোট দিলেন্। জনগণের অংশগ্রহনে স্বতঃস্ফূর্ত ভোট শুরু হয়েছে। আশা করছি নৌকার বিজয় নিশ্চিত হবে।
বিজ্ঞাপন
আরএক্স/








