Logo

ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৮:৩৬
ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

জেলা মুসলিম মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ

বিজ্ঞাপন

ফরিদপুরে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৪ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল দশটায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে এ দিবস পালন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে এ সময়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের  জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার,পিএএ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের  সহকারী পরিচালক নুরুল হুদা, জেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সাইদুর রহমান মৃধা,এসডিসির পরিচালক মোহাম্মদ আশরাফুল ইসলাম, জেলা বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী কাওসার, জেলা মুসলিম মিশনের সাধারণ সম্পাদক প্রফেসর এম এ সামাদ।

এ বছরের স্লোগান ছিল -"বাংলা ইশারা ভাষা প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি "। আলোচনা সভায় বক্তারা বলেন, বাক প্রতিবন্ধীদেরকে  সকল সুযোগ সুবিধা দেওয়ার ব্যাপারে সরকার বদ্ধপরিকর। তারা ইশারায় যা বুঝাতে চায় তা যেন সাধারণ মানুষও বুঝতে পারে বা অনুধাবন করতে পারে সেদিকেও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়।এছাড়া বাক প্রতিবন্ধীরা যাতে রাস্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে সে  ব্যাপারে সমাজসেবা অধিদপ্তর ফরিদপুর কে কার্যকরী ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD