Logo

টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

profile picture
জনবাণী ডেস্ক
২ মার্চ, ২০২৪, ০৪:৫১
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১
ছবি: সংগৃহীত

ওয়ার্ড কাটাবুনিয়া এলাকার আব্দুল মাবুদের ছেলে মো. উসমান (৩৪)।

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় এক মাদক কারবারী আটক করা হয়েছে। আটককৃত মাদক কারবারী হলেন, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৩নং ওয়ার্ড কাটাবুনিয়া এলাকার আব্দুল মাবুদের ছেলে মো. উসমান (৩৪)।

টেকনাফ ২বিজিজি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি জানান, শুক্রবার (১ মার্চ) সকালে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ খুরেরমুখ অস্থায়ী চেকপোস্ট হতে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ দিকে কাটাবুনিয়া নামক এলাকা দিয়ে সাগর পথে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। 

এমন সংবাদের ভিত্তিতে খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের একটি চোরাচালান প্রতিরোধ টহলদল কাটাবুনিয়া এলাকায় গমন করে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কাটাবুনিয়া স্লুইচ গেইট এবং রাস্তার আঁড় নিয়ে কৌশলগত অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহলদল দুইজন ব্যক্তিকে বঙ্গোপসাগর পাড়ে সাম্পান হতে নেমে দু’টি ব্যাগ হাতে নিয়ে কাটাবুনিয়া সড়কের দিকে আসতে দেখে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে উক্ত ব্যক্তিরা দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই তাদের হাতে থাকা ব্যাগগুলো ফেলে দিয়ে দ্রুত দৌড়ে পালানোর সময় টহলদল একজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় এবং অপর চোরাকারবারী পার্শ্ববর্তী গ্রামের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উল্লেখিত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে দেওয়া দু’টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। 

তিনি আরো জানান,আটককৃত আসামি জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD