Logo

টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ৩

profile picture
জনবাণী ডেস্ক
৬ মার্চ, ২০২৪, ০২:২৬
টেকনাফে ২ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আটক ৩
ছবি: সংগৃহীত

বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ

বিজ্ঞাপন

কক্সবাজারে টেকনাফের সাগর উপকুল থেকে মিয়ানমার থেকে আনা ২ কেজি ১২৭ গ্রাম ক্রিস্টল মেথ আইস সহ ৩ জনকে আটক করেছে বিজিবি। এসময় জব্দ করা হয়েছে একটি নৌকাও।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯ টায় টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল ঘাটে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটকরা হলেন, সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার মৃত নাগু মিয়ার ছেলে মো. সমাছুল আলম (৪০), মৃত হামিদ হোসেনের ছেলে মো. সৈয়দ আলম (২৪) ও নুর কামালের ছেলে মো. আক্তার কামাল (২০)।

বিজিবির টেকনাফস্থ অধিনায়ক লে. কর্ণেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আনা এই মাদকের চালানটি সহ ৩ জনকে আটক করা হয়। এব্যাপারে মামলা করে আটক ৩ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মিয়ানমারে সংঘাত চলাকালিন সময় ৮ লাখ ৩৪ হাজার ৯ শত ইয়াবা সহ ১৫ জনকে আটক করা হল। একই সঙ্গে উদ্ধার করা হল, সাড়ে ৩ কেজি ক্রিস্টল মেথ আইসও।

আরএক্স/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD