Logo

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল বউ-শাশুড়ির

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৪, ০৪:৫৭
ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল বউ-শাশুড়ির
ছবি: সংগৃহীত

তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

খুলনার দাকোপ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ ও শাশুড়ি মারা গেছেন। ধানখেতে ইঁদুর মারার ফাঁদের বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হরিণটানা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত চপলা লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী ও টুম্পা গাইন তার পুত্রবধূ। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা যায়, স্থানীয় ওমান্তু নামে এক ব্যক্তি ধানখেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। মঙ্গলবার সকালে চপলা গাইন (৬৫) ধানখেতে সবজি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে ছেলের বউ টুম্পা গাইন (৩৬) এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হক। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD