Logo

পাহাড়ের গাছ টানা হাতির আশ্রয় হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে

profile picture
জনবাণী ডেস্ক
২৪ মার্চ, ২০২৪, ০৭:০৯
পাহাড়ের গাছ টানা হাতির আশ্রয় হলো বঙ্গবন্ধু সাফারি পার্কে
ছবি: সংগৃহীত

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে একটি পালিত হাতির আশ্রয় হয়েছে। এ হাতি বান্দরবান জেলার লামা উপজেলার পাহাড়ি এলাকায় অবৈধভাবে গাছ টেনে পাচার কাজে সহযোগিতা করতেন। 

এ ঘটনায় হাতির সাথে জড়িত অভিযোগে সিলেটের মোসাদ্দেক মিয়ার ছেলে শিপার মিয়া (৩১) একজনকে গ্রেফতার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৩ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত লামা উপজেলার সরই ইউনিয়নের লেমূঝিরি এলাকা থেকে পালিত হাতিসহ এক ব্যক্তিকে গেফতার করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মীরা। 

বিজ্ঞাপন

বান্দরবনের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, উদ্ধার করা হাতি চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলার নির্দেশে লামা উপজেলা প্রশাসন এবং বনবিভাগের যৌথ অভিযান পরিচালনা করে সরই ইউনিয়নের লেমুপালং মৌজার লেমুঝিরি হতে অবৈধভাবে গাছ পরিবহনে কাজে ব্যবহৃত একটি পালক হাতিসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বনবিভাগ কর্তৃক নিয়মিত মামলা রুজু করে হাতিটি ডুলহাজারা সাফারি পার্কের জিন্মায় পাঠানো হয়েছে। 

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD