Logo

টাঙ্গাইলে ধান ক্ষেতের আইলে নারীর মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
১১ মে, ২০২৪, ০১:২৪
টাঙ্গাইলে ধান ক্ষেতের আইলে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ঘটনা স্থলে গিয়ে দেখতে পান তার শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছে

বিজ্ঞাপন

টাঙ্গাইলের নাগরপুরে ধান ক্ষেতের আইল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১০ মে) সকালে উপজেলার কাঠুরী গ্রামের একটু আদুরে বারাপুষা এলাকার নির্জন ধান ক্ষেতের আইল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের মো. নজরুল ইসলামের স্ত্রী অঞ্জনা বেগম (৪২)। এটি পরিকল্পিত হত্যা নাকি নিছক দুর্ঘটনা এ নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। 

বিজ্ঞাপন

মৃতের ছোট ছেলের স্ত্রী প্রিয়া আক্তার জানান, বৃহস্পতিবার (৯ মে) সকাল দশ টার দিকে বাবার বাড়ি বেকড়া গ্রামের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হন অঞ্জনা বেগম। শুক্রবার সকাল আট টার দিকে খবর পান কাঠুরী গ্রামের নিজাম উদ্দিনের বাড়ীর পশ্চিম পাশের ধান ক্ষেতে এক মহিলার লাশ পরে আছে। ঘটনা স্থলে গিয়ে দেখতে পান তার শাশুড়ি মৃত অবস্থায় পড়ে আছে।

বিজ্ঞাপন

নিহত ওই নারীর পিতা গনি মিয়া বলেন, আমার মেয়ে কাল বাড়ীতে আসে নাই। সকালে তার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনা স্থলে আসি। 

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী বাহাদুর মিয়া বলেন, সকাল সাত টার দিকে ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য শ্যালোমেশিন ঘরে যাওয়ার সময় ক্ষেতের আইলে মহিলার লাশ পড়ে থাকতে দেখি। পরে আশপাশের লোকজনদের বিষয়টি জানাই। 

বিজ্ঞাপন

নিহত স্বামী মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাজের জন্য বাহিরে চলে যাই। বাড়ী ফিরে এসে ছেলের বৌদের কাছে তাদের শাশুড়ীর কোথায় গেছে জানতে চাইলে তারা বলেন বাপের বাড়ী গেছে। আর আজ সকালে খবর পাই ধান ক্ষেতে পরে আছে।

বিজ্ঞাপন

নাগরপুর থানার অফিসার ইনচার্জ এইচএম জসিম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD