Logo

মেরিন ড্রাইভে ইজিবাইক-মোটর সাইকেল সংঘর্ষে হানিমুনে আসা পর্যটক সহ নিহত ২

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৪, ০৮:৫৫
মেরিন ড্রাইভে ইজিবাইক-মোটর সাইকেল সংঘর্ষে হানিমুনে আসা পর্যটক সহ নিহত ২
ছবি: সংগৃহীত

এক পর্যটকসহ দুইজন নিহত এবং ৩ জন আহত হয়েছে

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে ইজিবাইক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে হানিমুন করতে আসা এক পর্যটকসহ দুইজন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

রবিবার (১৯ মে) দুপুর ১ টায় মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. ছমি উদ্দিন।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা গ্রামের লাতাইঅং চাকমার ছেলে ও ইউনিয়ন যুবলীগের ৪ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি বারিক্কা ওরফে কিরণ চাকমা (৪০) এবং ঢাকার ডেমরা থানার ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে মো. জিহাদ (২১)।

বিজ্ঞাপন

ঘটনায় আহত হয়েছে নিহত জিহাদের স্ত্রী তাসিম আক্তার মরিয়ম (১৮)।

বিজ্ঞাপন

তবে আহত অপর ২ জনের নাম ও পরিচয় জানাতে না পারলেও তারা ইজিবাইকের যাত্রী বলে জানান পুলিশের এ পরিদর্শক।

বিজ্ঞাপন

ছমি উদ্দিন বলেন, দুপুরে মেরিন ড্রাইভ সড়কে টেকনাফ উপজেলার জাহাজপুরা এলাকায় কক্সবাজারমুখি মোটর সাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটর সাইকেল আরোহী দুইজনসহ ৫ জন আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে বারিক্কা চাকমা ওরফে কিরণ মারা যায়।

পুলিশের এ পরিদর্শক বলেন, আহত অপর ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত জিহাদের খালাতো ভাই আবু ইউছুফ বলেছেন, গত দুই মাস আগে মো. জিহাদ ও তাসিম আক্তার মরিয়মের মধ্যে বিয়ে হয়। গত ১৬ মে তারা পরিবারের অন্যদের সাথে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন তারা। শনিবার তারা সকলে একসাথে ঢাকায় ফেরার কথা ছিল।

কিন্তু নবদম্পতি জিহাদ ও মরিয়ম আরও একদিন থাকার ইচ্ছে পোষণ করায় ফেরা হয়নি। রোববার রাতেই সবাই একসাথে ফেরার সিদ্ধান্ত হয়। 

বিজ্ঞাপন

তিনি বলেন,  রবিবার সকালে জিহাদ ও তার স্ত্রী মিলে ‘রেন্ট এ বাইক’ যোগে মেরিন ড্রাইভ সড়ক ঘুরতে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেন। দুপুরে কক্সবাজার ফেরার পথে টেকনাফের জাহাজপুরা এলাকায় দুর্ঘটনায় ঘটনাস্থলে জিহাদ মারা যায় এবং তার স্ত্রী আহত হয়।

বিজ্ঞাপন

ঘটনায় তার ভাইয়ের মৃত্যুর জন্য কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনরা নিয়ে যেতে চান বলে জানান নিহতের এ স্বজন।

পরিদর্শক মো. ছমি উদ্দিন জানান, নিহত পর্যটকের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে এবং অপরজনের লাশ নিজেদের বাড়ীতে রয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD