Logo

ভেড়ামারায় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম

profile picture
জনবাণী ডেস্ক
২১ মে, ২০২৪, ০৩:১৭
ভেড়ামারায় ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম
ছবি: সংগৃহীত

প্রত্যেক ভোট কেন্দ্রে নিয়ে গেছেন নির্বাচনী সব সরঞ্জাম

বিজ্ঞাপন

কুষ্টিয়ার ভেড়ামারায় অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।  দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন ২১ম, মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভোট গ্রহন । 

এই নির্বাচন উপলক্ষে উপজেলার মোট ৬১টি স্ব-স্ব ভোট কেন্দ্রে সোমবার (২০ মে) সকাল ১১ টা থেকে প্রশাসনিক কর্মকর্তাগণ প্রিজাইডিং অফিসারদের নির্বাচনী মালামাল বুঝে দেন এবং তা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিজ দায়িত্ব নিয়ে প্রত্যেক ভোট কেন্দ্রে নিয়ে গেছেন নির্বাচনী সব সরঞ্জাম ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য মতে, ভেড়ামারা উপজেলায় মোট ৭ জন ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও ২জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হবে। 

উল্লেখ্য, ৩০এপ্রিল (মঙ্গলবার) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন একজন চেয়ারম্যান প্রার্থী হাজী আক্তারুজ্জামান মিঠু তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেয়ায় প্রতিদ্বন্দ্বিতায় মোঃ আবু হেনা মোস্তফা কামাল মুকুল ভেড়ামারা উপজেলার পরিষদের  চেয়ারম্যান পদে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয় সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ভেড়ামারা উপজেলায় মোট ৬১টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য ও প্রিজাইডিং কর্মকর্তাদের মাঝে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি যেভাবে ভাল থাকে সে অনুযায়ী আইনশৃংখলা বাহিনী কাজ করবে। প্রশাসন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নিবেন।

বিজ্ঞাপন

ভেড়ামারা থানার ওসি মো, জহুরুল ইসলাম বলেন, যাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ উঠবে তাদের ব্যাপারে আইনগত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নির্দেশনায় দেওয়া হবে।

ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু বলেছেন, উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে পছন্দের প্রতীকে ভোট প্রদান করবেন বলে আমি মনে করি। অবাধ, নিরপেক্ষ নির্বাচন করার লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ভেড়ামারা উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ  প্রসাশন কে সর্বাত্নক সহযোগিতা করবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও ভোট কেন্দ্রের জন্য ১২০ জন পুলিশ ও ৯৪৬ জন আসনার সদস্য সহ বিজিব দায়িত্ব পালন করবেন। নির্বাচন মনিটরিং করতে উপজেলায় খোলা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ। ভোটারদের নিরাপত্তা প্রদানের মাধ্যমে নির্বিঘ্নে ভোট গ্রহনের জন্যকার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

ভেড়ামারা উপজেলায় ১টা পৌর সভা, ৬টা ইউনিয়ন মিলে ৬১টি কেন্দ্রে ৮৯৩৩৮ জন পুরুষ ও ৮৯২১৬ মহিলা,হিজরা ২জন মোট ১,৭৮,৫৫৬ জন ভোটার সংখ্যা রয়েছেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD