Logo

অস্ত্র, গুলি, ইয়াবাসহ নারী আটক

profile picture
জনবাণী ডেস্ক
২৬ মে, ২০২৪, ০১:৪৯
অস্ত্র, গুলি, ইয়াবাসহ নারী আটক
ছবি: সংগৃহীত

অভিযানের সময় আক্কাস ঢালী নামে তার এক সহযোগী পালিয়ে যান

বিজ্ঞাপন

শরীয়তপুরের জাজিরায় একটি শর্টগান, ৮ রাউন্ড গুলি ও ৪০ পিস ইয়াবাসহ লিজা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৫ মে) ভোরে উপজেলার মূলনা ইউপির বোয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। 

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসি হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হকের নেতৃত্বে এসআই হুমায়ুন কবির, এএসআই বেলাল হোসেন, কনস্টেবল রুবেল মোল্লা ভোরে জাজিরার উপজেলার মূলনা ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। 

বিজ্ঞাপন

এ সময় একটি শর্টগান, ৮ রাউন্ড গুলি ও ৪০ পিস ইয়াবাসহ লিজা আক্তারকে আটক করা হয়। অভিযানের সময় আক্কাস ঢালী নামে তার এক সহযোগী পালিয়ে যান। পুলিশ তাকে খুঁজছে। এ ঘটনায় জাজিরা থানায় অস্ত্র আইন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD