Logo

রেমালের প্রভাবে মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ০৫:৩৫
রেমালের প্রভাবে মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি
ছবি: সংগৃহীত

এখনও বন্ধ রয়েছে মোংলা বন্দরের সমস্ত কার্যক্রম

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে বাগেরহাটের মোংলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও বন্ধ রয়েছে মোংলা বন্দরের সমস্ত কার্যক্রম। 

রবিবার (২৬ মে) রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও বাতাস এখনও সোমবার (২৭ মে) দুপুর  অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা জানান, ঘূর্ণিঝড়ে এখানকার প্রায় ৮ হাজার কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি, বহু গাছপালা ও বিদ্যুতের খুঁটি পড়ে গেছে। ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হয়ে জলাবদ্ধ হয়ে পড়েছেন প্রায় ৬০ হাজার মানুষ। এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় ৩০ হাজার নারী-পুরুষ ও শিশু। এ ছাড়া বিভিন্ন এলাকার প্রায় ২ হাজার চিংড়ি ঘের প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস। এদিকে, ঝড়ের কারণে রবিবার সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে পুরো এলাকা জুড়ে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD