Logo

ভোলায় ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
২৮ মে, ২০২৪, ০৭:২৩
ভোলায় ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ৩
ছবি: সংগৃহীত

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় দুই হাজারের অধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এ পর্যন্ত উপকূলীয় এলাকায় ঘরচাপা ও গাছচাপায় নারী ও শিশুসহ ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (২৭ মে) সকালে তাদের মৃত্যু হয়। এদিকে, জেলা প্রশাসনের সতর্ক অবস্থান এবং সর্বোচ্চ প্রস্তুতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন, লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের মনেজা খাতুন (৫০), বোরহানউদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়নের জাহাংগীর হোসেন (৫০) ও দৌলতখান উপজেলার পৌর ২ নম্বর ওয়ার্ডের মনিরের মেয়ে মাইশা (৪)।

বিজ্ঞাপন

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা করে সহায়তা করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ে জেলার সাত উপজেলায় পাঁচ হাজার ঘর আংশিক এবং দুই হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, তবে চুড়ান্তভাবে তালিকা তৈরির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের বরাদ্দ দেওয়া হবে। 

বিজ্ঞাপন

এদিকে ভোলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় দিনভর ঝড়বৃষ্টি ও দমকা হাওয়া বেশি হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও অতিমাত্রার জোয়ারে তলিয়ে গেছে ৩০টিরও বেশি গ্রাম। পানি বন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ।

বিজ্ঞাপন

বিকেল ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোলার উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাস অব্যাহত ছিল, ঝড়ে বেড়ীবাঁধ ধসে প্লাবিত হয়েছে এবং মেঘনার পানি বিপদ সীমার ১০ সেন্টিমিটার প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে নিচু এলাকা এবং গতকাল মধ্যরাত থেকে পুরো জেলা বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা বিচ্ছিন্ন থাকায় আরও বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD