Logo

ময়মনসিংহ কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
১৪ জুন, ২০২৬, ২১:০০
ময়মনসিংহ কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) কলেজের মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহকারী অধ্যাপক ডা. রোকসানা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সোহরাব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট স্কুল অব হিউম্যান হেলথ সায়েন্সেসের অকুপেশনাল থেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক নাতসুকা সুয়ামা। এছাড়া অস্ট্রেলিয়া থেকে আগত ফিজিওথেরাপিস্ট ও সিমবায়োসিস ইন্টারন্যাশনালের ডিজএবিলিটি কনসালটেন্ট রিয়ান স্মিথ এবং সুজানী স্মিথ অনুষ্ঠানে অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল কবির জাহিদ, অকুপেশনাল থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এস কে মনিরুজ্জামান, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের ড. মো. ফিরোজ কবির, কমিউনিটি বেসড মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের প্রধান প্রফেসর ড. শাহানাজ পারভীন, নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ শফিক আহমেদ, আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তাক আহমেদ, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসের কো-অর্ডিনেটর ডা. এম এ কদ্দুস জাহিদ, মুসলিম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাল উদ্দিন, পরিচালক ইমরান আহমেদ, ডা. রাজিব হোসেন, ডা. আশরাফুজ্জামান জিয়াদ, ডা. ফিরোজ কবীর (পিএইচডি), ডা. শফিকুল হায়দার, ডা. জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই নবীনরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ গড়ার কারিগর হবে। তারা বলেন, এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে, ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, বাংলাদেশে স্বাস্থ্য পুনর্বাসন চিকিৎসা সেবায় ফিজিওথেরাপি পেশার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আগত অতিথিরা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD