জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে ৪ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজ্ঞাপন
রবিবার (১৪ জুন) সকালে মহেশপুর ৫৮ বিজিবির মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর সীমান্ত পিলারের প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে স্বর্ণ পাচারের সময় মো. সিকান্দার আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে।
বিজ্ঞাপন
এ সময় তার কাছ থেকে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও নজরদারি জোরদার করা হয়েছে।








