Logo

শিবচরে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

profile picture
উপজেলা প্রতিনিধি
শিবচর, মাদারীপুর
১৪ জুন, ২০২৬, ১৫:৩৭
শিবচরে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব
ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচরের উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের অংশগ্রহণে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিশুদের ধারণা দিতে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করা স্কুলটি গ্রামের শিশুদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোসলেহ আলম চৌধুরী। পাঠদানের পাশাপাশি দেশীয় সংস্কৃতি চর্চা ও শিশুদের মানসিক বিকাশে নিয়মিত নানা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি।

এরই অংশ হিসেবে মধুমাস উদযাপন উপলক্ষে ফল উৎসবের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন।

বিজ্ঞাপন

অভিভাবকরা জানান, এই ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা দেশীয় ফল সম্পর্কে জানতে পারছে এবং এর পুষ্টিগুণ ও গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কেও ধারণা পাচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীর বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের আদব-কায়দা ও ভালো অভ্যাস গঠনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে, যা শিক্ষার্থীরা উপভোগ করেছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD