Logo

কা‌লিহাতী‌তে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ প্রাইভেটকারের ৩ যাত্রীর

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুন, ২০২৪, ২১:৪০
কা‌লিহাতী‌তে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুসহ প্রাইভেটকারের ৩ যাত্রীর
ছবি: সংগৃহীত

প্রথমে এক‌টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে করে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের কা‌লিহাতী‌ উপজেলায় ট্রাকের ধাক্কায় শিশুসহ প্রাইভেটকারের ৩ যাত্রীর প্রাণহানি হয়েছে। এতে আহত হ‌য়েছেন আরও ৩ জন।আহতদের টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। নিহতদের তাৎক্ষণিকভা‌বে হতাহত‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি।  

বৃহস্পতিবার (১৪ জুন) রাত আড়াইটার দি‌কে উপ‌জেলার বাগু‌টিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সাম‌নে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে।  

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানিয়েছেন, দুটি প্রাইভেটকার ময়মন‌সিংহের দি‌কে যা‌চ্ছিল। পথে বাগু‌টিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে এক‌টি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে করে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান,  এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেক‌টি প্রাইভেটকা‌রকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই ওই প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন মারা যান, আহত হ‌ন আরও ৩ জন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD