Logo

নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন বাউবোর অতিরিক্ত মহাপরিচালক

profile picture
জনবাণী ডেস্ক
২২ জুন, ২০২৪, ২৪:৫৬
নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন বাউবোর অতিরিক্ত মহাপরিচালক
ছবি: সংগৃহীত

দুধকুমার নদের বিভিন্ন ভাঙ্গন এলাকায় নদী শাসন করা হবে

বিজ্ঞাপন

কুড়িগ্রামের নদী ভাঙা মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দৃষ্টি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পশ্চিম রিজিয়ন এ কে এম তাহমিদুল ইসলাম। তিনি আরও বলেন, নদী ভাঙন ঠেকাতে এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার নদী খনন ও তীররক্ষা কর্মকান্ডে প্রকল্প হাতে নিয়েছে। বিভিন্ন প্রকল্পে কুড়িগ্রাম অন্যতম অবস্থানে রয়েছে। এ প্রকল্পের আওয়তায় ধরলা,ব্রহ্মপত্র এবং দুধকুমার নদের বিভিন্ন ভাঙ্গন এলাকায় নদী শাসন করা হবে। 

শুক্রবার (২১ জুন) দুপুর ২টায় তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের খুদিরকুঠি ও মোল্লাহাট ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ সময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পশ্চিম রিজিয়ন এ কে এম তাহমিদুল ইসলাম, ভাঙ্গনের শিকার অর্ধশতাধিক মানুষ কান্না জড়িত কন্ঠে নদী ভাঙনের প্রতিকার চান। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপস্থিত নদী ভাঙা মানুষদের শীঘ্রই নদীর ভাঙন রোধে আশ্বাস দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের নদী ভাঙা মানুষের জন্য তার বিশেষ দৃষ্টি রয়েছে। এ জন্য তিনি কুড়িগ্রামের নদী শাসনে বরাদ্দ দিয়েছেন। এই বরাদ্দ বাস্তবায়ন হলে কুড়িগ্রামকে চিরদিনের জন্য নদী ভাঙন থেকে মুক্ত করা সম্ভব। 

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-উত্তরাঞ্চল রংপুরের প্রধান প্রকৌশলী মো: মাহবুবুর রহমান,পানি উন্নয়ন সার্কেল ১ রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবিব,কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান প্রমূখ।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD