Logo

জানালার গ্রীল ভেঙে পালাল আসামি

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ০২:৩৩
জানালার গ্রীল ভেঙে পালাল আসামি
ছবি: সংগৃহীত

আখাউড়া থানা থেকে জানালার গ্রীল ভেঙে পালাল মাদক মামলার আসামি

বিজ্ঞাপন

আখাউড়া থানা থেকে জানালার গ্রীল ভেঙে পালাল মাদক মামলার আসামি

সোমবার (১ জুলাই) দুপুর বেলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা হতে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। পলাতক আসামির নাম আরজু মিয়া(২৪) সে পার্শ্ববর্তী কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের নূরুল হকের ছেলে।সোমবার সকালে উপজেলার ধরখার ফাঁড়ি থানার পুলিশ তাকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে।এই ঘটনায় আসামিকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

বিজ্ঞাপন

ধরখার ফাঁড়ি থানা সূত্রে জানা যায়, সোমবার (১ জুলাই) সকাল ১০টার দিকে ফাঁড়ি থানার এসআই মোঃ মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকার ওসমান মিয়ার বাড়ির সামনে থেকে আরজু মিয়া কে ৪ কেজি গাঁজাসহ আটক করে।

বিজ্ঞাপন

বেলা সাড়ে এগারোটায় নিয়মিত মাদক মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করে। এরপর বেলা দুইটার দিকে আসামি আরজু মিয়া পলায়ন করে।আসামিকে খুঁজে না পেয়ে ঘটনাটি নিয়ে থানায় তোলপাড় সৃষ্টি হয়।ঘটনার পর থেকে পুলিশ আরজু মিয়াকে ধরতে অভিযানে নেমেছে। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখনো আসামি ধরতে পারেনি পুলিশ।

জানতে চাইলে আখাউড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম বলেন, আসামি আরজু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি কক্ষে রাখা হয়েছিল। সে ওই কক্ষের জানালার গ্রীল ভেঙে পালিয়ে গেছে। তাকে আটকে অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD