Logo

কক্সবাজারে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৩ জুলাই, ২০২৪, ০৬:০২
কক্সবাজারে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত
ছবি: সংগৃহীত

কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে

বিজ্ঞাপন

কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে ‘মিয়ানমার অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর আড়াইটায় হাসপাতালে আনার আগেই ওই রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে জানান, কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. আশিকুর রহমান।

বিজ্ঞাপন

নিহত রোহিঙ্গা মোহাম্মদ আয়াছের আনুমানিক বয়স ২৪/২৫ বছর তথ্য দিলেও তার পরিচয়ের অন্যান্য বিস্তারিত তথ্য জানেন না বলেন তিনি।

বিজ্ঞাপন

আশিকুর রহমান বলেন, দুপুরের শেষের দিকে টেকনাফ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত হওয়ার তথ্য দিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

‘মাইন বিস্ফোরণে নিহত রোহিঙ্গার ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।’

বিজ্ঞাপন

আরএমও বলেন, ‘নিহত রোহিঙ্গাকে হাসপাতালে পৌঁছানোর পরপরই নিয়ে আসা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি সটকে পড়েন। সে হাসপাতালের সংশ্লিষ্টদের তথ্য দিয়েছিল, টেকনাফের নাফ নদী সীমান্তের ওপারে মিয়ানমার অভ্যন্তরে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ আহত হয়েছিল।’

বিজ্ঞাপন

তবে নিহত ব্যক্তি বাংলাদেশের কোন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত নাকি মিয়ানমারে অবস্থানকারি রোহিঙ্গা নাগরিক, এ ব্যাপারেও কোন তথ্য দেননি বলে জানান আশিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এমএল/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD