Logo

প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল আহত সাবেক ছাত্রলীগ নেতার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ জুলাই, ২০২৪, ০৬:২৬
প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল আহত সাবেক ছাত্রলীগ নেতার
ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রউফ সরকার ।

বিজ্ঞাপন

মানিকগঞ্জের শিবালয়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত এক সাবেক এক ছাত্রলীগ নেতা মারা গেছেন। নিহতের নাম রাকিব মোল্লা ওরফে ডিএল রাকিব (২৬) । 

ঘটনার ৮দিন পর সোমবার (১৫ জুলাই) দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুর রউফ সরকার ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিবালয় উপজেলার দশচিড়া গ্রামের লাবলু মোল্লার ছেলে নিহত ডিএল রাকিব। তিনি উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিবালয়ের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকমাস ধরে দুই পক্ষের দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার গণমাধ্যমকে বলেন, “ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD