Logo

সাগরে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার

profile picture
জনবাণী ডেস্ক
২৭ জুলাই, ২০২৪, ০১:০৮
সাগরে নিখোঁজ ২ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

এতে ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়

বিজ্ঞাপন

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় ২ জনের মরদেহ টেকনাফ উপকুলে ভেসে এসেছে। 

শুক্রবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

নিহতরা হলেন, মৃত আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) ও মৃত আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)। তাদের মধ্যে ইসমাইল ট্রলারের যাত্রী আর ফাহাদ স্পিডবোট নিয়ে ট্রলার ডুবে নিঁখোজদের খুঁজতে যাওয়া ব্যক্তি।

তবে এখনও নিখোঁজ রয়েছেন ছলিম উল্লার ছেলে নুর মোহাম্মদ সৈকত (২৭)। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়দের বরাতে ওসি মুহাম্মদ ওসমান গণি বলেন, টেকনাফ-সেন্টমার্টিন নৌপথের শাহপরীর দ্বীপের অদূরে বুধবার ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে কিছু লোক ট্রলার ও স্পিডবোট নিয়ে তাদের উদ্ধার করতে যায়। এতে ঢেউয়ের ধাক্কায় একটি স্পিডবোট ডুবে যায়। এরপর থেকে এসব ঘটনায় ৩ জন নিঁখোজ ছিল। শুক্রবার সকাল ১০টার দিকে দুইজনের মরদেহ ভেসে এলেও নুর মোহাম্মদ সৈকত নামে একজন এখনো নিখোঁজ।

নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার চেষ্টার পাশাপাশি মরদেহগুলো উদ্ধার করে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD