Logo

ইলেকশনের পরে বলেছিলাম এই সরকার ছয় মাসের বেশি টিকবেনা, সখীপুরে কাদের সিদ্দিকী

profile picture
জনবাণী ডেস্ক
২০ আগস্ট, ২০২৪, ০৭:২৭
ইলেকশনের পরে বলেছিলাম এই সরকার ছয় মাসের বেশি টিকবেনা, সখীপুরে কাদের সিদ্দিকী
ছবি: সংগৃহীত

আজকে উপজেলা পরিষদ ও পৌর মেয়র বাতিল হইছে। বঙ্গবন্ধুকে বাতিল করবেন?

বিজ্ঞাপন

কৃষক শ্রমিক জনতা লীগের  প্রতিষ্ঠাতা ও সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, দেশটা আওয়ামী লীগের না, বিএনপির না জামায়াতের না,দেশটা চৌদ্দ দলের না, আঠারো কোটি মানুষের। রাজনীতি করতে হলে মানুষকে সম্মান করতে হবে। যারা মানুষকে সম্মান করতে জানে না তাদের রাজনীতি করার কোন অধিকার নেই।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে সখীপুর তালতলা চত্বরে দলের এক জনসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজকে উপজেলা পরিষদ ও পৌর মেয়র বাতিল হইছে। বঙ্গবন্ধুকে বাতিল করবেন? তার নাম পিতা, রাষ্ট্র পিতা। রাষ্ট্রপিতাকে বাতিল করলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকে না।

বিজ্ঞাপন

১৫ই আগস্ট ধানমন্ডিতে গাড়ি ভাঙ্গা বিষয়ে কাদের সিদ্দিকী আরো বলেন, কিছু লোক বলে বিএনপি ভাঙছে কিছু লোক বলে জামায়াত শিবির ভাঙছে কিন্তু তাদেরকে তো আমি চিনি। আমি বলি শয়তান ভাঙছে। যদি আমার আরেকটি গাড়ি ভাংচুর করেও দেশের শান্তি আসে তাতেও আমার কোন দুঃখ নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ হাসিনার পোলা জয় বাবা, ভাগিনা তুমি যেগুলা বলো এখানে যারা আছে তাদের অনেক কষ্ট হয়। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি সকালে এক কথা বিকেলে এক কথা বইলা মানুষের কষ্ট আর বাড়াইও না। আদব কায়দা শেখো,বড় হও। আমেরিকায় বইসা কথা বললেই তাকে বড় বলা হয় না।

বিজ্ঞাপন

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সালেক হিটলু, বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত হাসান টিপু,উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন মাস্টার, আশিক জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকী, সখীপুর পৌর কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবু জাহিদ রিপন প্রমুখ বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকীর সঞ্চালনায় জনসভায় এ সময় অন্যদের মধ্যে ওই কমিটির সদস্য আজাদী রহমান আলিম, সখীপুর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি সাফিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD