Logo

ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি'র নতুন মহাপরিচালক

profile picture
জনবাণী ডেস্ক
২১ আগস্ট, ২০২৪, ০৫:৫৩
ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি'র নতুন মহাপরিচালক
ছবি: সংগৃহীত

এর আগে ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি'র পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন

বিজ্ঞাপন

স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ও বিশিষ্ট জীবপ্রযুক্তিবিদ ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ-কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় জারিকৃত আদেশ বলে তিনি বারি'র মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে নিয়োগপ্রাপ্ত হন । এর আগে ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ বারি'র পরিচালক (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদভিদ প্রজনন বিভাগ এ বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এরপর তিনি নিয়মিতভাবে উদ ভিদ প্রজনন বিভাগ, বারি, গাজীপরে এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এবং জীবপ্রযুক্তি বিভাগ, বারি, গাজীপুরে র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে পদোন্নতি প্রাপ্ত হন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি ইউনিভার্সিটি অব ডান্ডি, স্কটল্যান্ড, ইউকে থেকে জিন এডিটিং এর উপর উচ্চতর গবেষণা করে পি.এইচ.ডি ডিগ্রি এবং সাইন্স এন্ড এডভাইস ফর স্কটিশ এগ্রিকালচার, স্কটল্যান্ড, ইউকে থেকে জিন সাইল্যান্সিং এর উপর পোস্ট ডকটরাল রিসার্চ ডিগ্রি অর্জন করেন। তিনি নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমএস, পি.এইচ.ডি ছাত্রদের তত্ত্বাবধান ও ইনস্টিটিউটের বিজ্ঞানীদের আধুনিক গবেষণা বিষয়ক যুগোপযোগী নির্দেশনা দিয়ে আসছেন।

ড. আখন্দ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আধুনিক জীপ্রযুক্তি বিষয়ক গবেষণার অগ্রদূত। এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন সায়েন্টিফিক জার্নাল নিয়মিতভাবে বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেন। ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ ০২ ফেব্রুয়ারি ১৯৬৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক নিবাস নেত্রকোনা জেলার মদন উপজেলায়।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD