Logo

বিএনপি ও জামায়তের পক্ষে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৪, ০১:৪১
বিএনপি ও জামায়তের পক্ষে থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
ছবি: সংগৃহীত

মানুষের জীবনে মৃত্যু অনিবার্য তাই আখেরাতের জন্য তো কিছু করতে হবে

বিজ্ঞাপন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির উদ্ধেগে রায়পুর উপজেলা ৬ নং কেরোয়া ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের মানসুরা উচ্ছবিদ্যালয়ে আশ্রয়কেন্দ্রে ৭ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুর রহমানের পরিচালনায় কেন্দ্রে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এতে সার্বিক সহযোগিতা করেন  বিশিষ্ট সমাজ সেবক, আলহাজ্ব ছায়ফুল আলম, ৭ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি মো. মফিজুল ইসলাম, নূর নবী ভূট্রো, শাকিল মুন্সি, শরিফ মোল্লা, সুমন মাঝি, ইয়াসিন মাঝি, আল-আমীন শান্ত,  মাসুম বিল্লাহ, রাজিব প্রমূখ। 

বিজ্ঞাপন

আলহাজ্ব ছায়ফুল আলম, আলহাজ্ব রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরীর বড় অনুদান  ও ফয়জুল্লা মিঝি বাড়ির সকলের ১ দিনের  খাবার প্রদান এ ছাড়া বি এন পির পক্ষ থেকে ১ দিনের খাবার প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এই ব্যাপারে সমাজ সেবক আলহাজ্ব ছায়ফুল আলম  বলেন, দুনিয়াবি কোন স্বার্থের জন্য নয় এবং আমার কখনো কোনো পদ পদবী লোভ নেই কিংবা কোনো নির্বাচন করারও আমার চিন্তা নেই। আমি চাই সাধারণ মানুষ হয়ে থাকতে, সাধারণ মানুষের সাথে মিশে থাকতে। তিনি আরো বলেন মানুষের জীবনে মৃত্যু অনিবার্য তাই আখেরাতের জন্য তো কিছু করতে হবে। বিগত দিনে এলাকার গরিবদুঃখী মানুষের পাশে ছিলাম আল্লাহ বাঁচালে ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ 

বন্যার এই দিনে দল মত নির্বিশেষে সকল মানুষ কে এগিয়ে আসার আহবান জানাই।

বিজ্ঞাপন

এসডি/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD