Logo

বিদ্যুতের খুঁটিসহ দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা-মেয়ে নিহত

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৪, ২৪:২০
বিদ্যুতের খুঁটিসহ দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে প্রাইভেটকারের ধাক্কা, মা-মেয়ে নিহত
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে পিছনে ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে পিছনে ধাক্কায় মা-মেয়ে নিহত হয়েছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মোহাম্মদ ইব্রাহীম মিয়ার স্ত্রী ফয়েজ বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসী (২০)।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এস.আই) সারোয়ার হোসেন জানান, সকালে একটি প্রাইভেটকার সুহিলপুর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বেতবাড়িয়ায় একটি ট্রাক্টরে বিদ্যুতের খুঁটি বোঝাই করে বেআইনি ভাবে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এই অবস্থায় যাত্রীবাহী প্রাইভেটকারটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে। এতে প্রাইভেটকারটি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা মা-মেয়ে নিহত হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD