Logo

টেকনাফ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ

profile picture
জনবাণী ডেস্ক
৮ সেপ্টেম্বর, ২০২৪, ২১:৩৮
টেকনাফ সীমান্ত দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ
ছবি: সংগৃহীত

গেল নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনী

বিজ্ঞাপন

মিয়ানমারে সংঘাতকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) একদিনেই বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে পড়েছে প্রায় ৫০০ রোহিঙ্গা।

বিজ্ঞাপন

টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, গেল নভেম্বর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত তীব্র হয়েছে। প্রায় প্রতিদিন ওপার থেকে গোলাগুলির শব্দ ভেসে আসছে। চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে, নাফনদী পার হয়ে ফের বাংলাদেশে ঢুকে পড়ছেন রোহিঙ্গারা। পরে তারা চলে যাচ্ছেন উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরে।

বিজ্ঞাপন

এছাড়া মিয়ানমারের মংডুর মনিপাড়া, সিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত ৪০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, গেল এক মাসে ১০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে।

এ বিষয়ে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন গণমাধ্যমকে বলেন, এ সংখ্যা আট হাজার।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD