আ.লীগের জুলুম নির্যাতনের কারণে হাসিনাকে পালাতে হয়েছে: ইঞ্জিনিয়ার শ্যামল

জহিরুল হক খোকনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।
বিজ্ঞাপন
বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। যার কারণে তাদের পাশে কেউ দাঁড়ায়নি। তাদের অপকর্মের কারণে শেখ হাসিনা পালিয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, গনঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামীলীগের এই বিদায় আমাদের জন্য যেমন স্বস্তির, তেমনি একটি শিক্ষা। ভবিষ্যতে কেউ যদি অন্যায় অবিচার করে তাদের একই ধরনের বিচার হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ মনে করেছিল জনগণের ভোটের প্রয়োজন তাদের নাই। তাদের দরকার প্রশাসন। তারা প্রতিটি নির্বাচনে আগের দিন ভোট ছাপিয়ে রেখেছে। ২০২৪ নির্বাচন বিএনপিকে বাইরে রেখে সিলেকশনের মাধ্যমে জয়লাভ করেছিল।শুধু জাতীয় নির্বাচন নয় স্থানীয় নির্বাচনেও জনগণের সাথে কোন সম্পর্ক ছিল না। চেয়ারম্যান মেম্বাররা যারা টাকার বিনিময়ে মনোনয়ন নিবে তারাই জয়লাভ করতো। এই জাতীয় নির্বাচনের কারণে তারা জনবিচ্ছিন্ন ছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জমির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন।
আরএক্স/








