Logo

চকরিয়ায় পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

profile picture
জনবাণী ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৪, ০৪:২০
চকরিয়ায় পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সেখানে কর্তব্যরত চিকিসক দুইজনকে মৃত ঘোষণা করেন

বিজ্ঞাপন

কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। এসময় তাদের আরেক চাচাতো ভাইও পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরসভার কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত দুইজন হলেন, ওই এলাকার জমির উদ্দিনের কন্যা মিফতাহুল জান্নাত (১০) ও নবী হোসেনের কন্যা সানজিদা হোসেন ইমু (৮)। আহত আহাদুজ্জামান (৬) নবী হোসেনের ছেলে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো তিন ভাইবোন মিলে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে সানজিদা ও তার ছোট ভাই আসাদুজ্জামানকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে তাদের বাচাঁতে চাচাতো বোন মিফতাহুল জান্নাত পুকুরে নেমে পড়ে। এসময় তাদের ডুবে যেতে দেখে শোর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আসাদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া অপর শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD